শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নেজামউদ্দিন এডুকেশন ট্রাষ্ট গঠনকালে বক্তাগন ॥ সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন

  • আপডেট টাইম শনিবার, ১৪ মার্চ, ২০১৫
  • ৯৮৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ১১ মার্চ বিকালে বাহুবল পুটিজুরীতে আল্লামা নেজামউদ্দিন (রঃ) এর বাসভবনে নেজামউদ্দিন এডুকেশন ট্রাষ্ট গঠনের লক্ষে এক পরামর্শক বৈঠক অনুষ্ঠিত হয়। মাওলানা আব্দুল্লাহ আকিলপুরীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন মাওলানা নুরুদ্দিন রাগিব, মাওলানা আব্দুল ওয়াদুদ,মাওলানা আব্দুল বছির, মাওলানা শামছুল ইসলাম, মাওলানা আব্দুল আহাদ আজাদ, শামসউদ্দিন তারা মিয়া, মুফতি ওযীরুল ইসলাম, কামাল উদ্দিন, তাহির আলী, বদর উদ্দিন নকীব, হাম্মাদ আমীন প্রমুখ। সভায় আল্লামা নেজাম উদ্দিন (রঃ) এর সুযোগ্য সন্তান বাহুবল উপজেলার ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা শেহাব উদ্দিন সাকিবকে সভাপতি এবং হুজুরের জামাতা ইসলামী রিচার্জ সেন্টারের চেয়ারম্যান মুফতি ওযীরুল ইসলামকে সেক্রেটারী করে ১১ সদস্য বিশিষ্ট উক্ত ট্রাষ্টের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। আল্লামা প্রিন্সিপাল হাবিবুর রহমান, মুফতি মাওলানা মাহফুজুল হক, মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা আব্দুল্লাহ আকিলপুরী, মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, মাওলানা মোঃ আনোয়ার আলী, মাওলানা আব্দুল বছির, মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা আজিজুর রহমান মানিক, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা ফজলুর করিম, মাওলানা আবিদুর রহমান, মাওলানা নুরুল ইসলাম, মোঃ কামাল হোসেন, মোঃ তারা মিয়া, মোঃ আব্দুল আহাদ সহ বিশিষ্ট আলেম উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবিদের দিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। পরিশেষে আল্লামা নেজাম উদ্দিনের স্মরনে একটি স্মারক প্রকাশের সিদ্ধান্ত গৃহিত হয়।
উক্ত আলোচনা সভায় আলোচকগন বলেন, সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন। তাহলে সাধারন মানুষের আরো উপকার হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com