রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

নবীগঞ্জ পৌর যুবলীগের আহবায়ক মাতার ইন্তেকাল দাফন সম্পন্ন

  • আপডেট টাইম রবিবার, ৮ মার্চ, ২০১৫
  • ৪৯০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামের সাবেক সাবেক মেম্বার মৃত আব্দুল লতিফ চৌধুরীর স্ত্রী পৌর যুবলীগের আহবায়ক ফজল আহমদ চৌধুরী মাতা জুলেকা খানম চৌধুরী (৯০) গতকাল শনিবার ভোর  ৫টায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি……….রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ৫ পুত্র ৩ কন্যান সন্তান, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
গতকাল বিকেল সাড়ে ৫টায় চরগাও ঈদগাও প্রাঙ্গনে যানাজার নামায শেষে মরহুমাকে চরগাও কবরস্থানে তার স্বামীর কবরস্থানের পাশে দাফন  করা হয়।
মরহুমার যানাজার নামাযে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, পৌর মেয়র তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন আজাদ, পৌর বিএনপির সভাপতি ছাব্বির আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান সেফু, জেলা যুবলীগের সাধারন সম্পাদক বুরহান উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক চৌধুরী রাজ, সিনিয়র সাংবাদিক মোঃ আলমগীর মিয়া, সেলিম তালুকদার, জাকিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহবায়ক জায়েদ চৌধুরী, ছাত্রলীগের অন্যতম নেতা আলমগীর চৌধুরী সালমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com