রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে স্বেচ্ছসেবক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

  • আপডেট টাইম রবিবার, ৮ মার্চ, ২০১৫
  • ৫৩৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারী পরোয়ানা প্রত্যাহারের দাবীতে কেন্দ্রীয় কর্মসুচী অনুযায়ী গতকাল শনিবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নবীগঞ্জ শহরে একটি বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্টিত হয়েছে। মিছিলটি শহরের গুরুত্বপূর্র্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় নুতুন বাজার মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শাহ রুহেল আহমদের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুবদল সভাপতি এটিএম সালাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আমীন আহমদ, মনর উদ্দিন, সাহেদুল ইসলাম চৌধুরী রিপন, কামরুজ্জামান চৌধুরী, ছায়েদ আহমদ, কুহিন চৌধুরী, এসএম সেলিম, সৈয়দ মোজাহিদ, আনসার মিয়া, মিজানুর রহমান চৌধুরী জুয়েল, শামীম আহমদ মনা, শাহীন তালুকদার, সৈয়দ শিপু, এম এ হান্নান, আতিকুর রহমান চৌধুরী, এমদাদুর রহমান, হাফিজুর রহমান, পাবলু আহমদ প্রমূখ। সমাবেশে বক্তাগণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপর দায়েরী সকল মিথ্যা মামলা এবং ইস্যুকৃত গ্রেফতারী পরোয়ানা বাতিলের দাবী জানিয়ে বলেন, ইতিপূর্বে কারাগারে আটককৃত স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জিকে গউছসহ সকল রাজবন্দিদের নিঃর্শত মুক্তি দিতে হবে। অন্যথায় স্বেচ্ছাসেবক দল অসহযোগ আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com