মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই’র রক্তের গ্র“প নির্ণয় কর্মসূচি পালন

  • আপডেট টাইম সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৪৮২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও রোটারী ইন্টারন্যাশনালের ১১০ বছর পূর্তি উপলক্ষ্যে রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই রক্তের গ্র“প নির্ণয় কর্মসূচি পালন করেছে। ২১ ফেব্র“য়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। সদর উপজেলার লুকড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স-এ এই কর্মসূচিতে ২০০ জনের রক্তের গ্র“প নির্ণয় করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক রোটারিয়ান তাহমিনা বেগম গিনি, রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এর চার্টার প্রেসিডেন্ট ডাঃ এস এ আল-আমিন সুমন, চার্টার সেক্রেটারী তোফাজ্জল সোহেল, রক্তের গ্র“প নির্ণয় কমিটির আহ্বায়ক রোটারিয়ান মোঃ বেলায়েত হোসেন সেলিম, রোটারিয়ান সফিউল আজম, ডাঃ খালেদা ফেরদৌস শর্মি, মোঃ আনোয়ার হোসেন, শাহ জোবায়ের আহমেদ, রুবায়েত শাকিল, এস এম আব্দুল মান্নান, মোঃ হাবিবুর রহমান, সোয়েবুর রহমান চৌধুরী, শামসুল আলম মারুফ, নজরুল আলম চৌধুরী প্রমুখ। কর্মসূচিতে মেডিকেল টেকনোলজিস্ট এর দায়িত্ব পালন করেন ইমতিয়াজ তুহিন ও সুমন। এর আগে শহীদ দিবসের প্রথম প্রহরে হবিগঞ্জের শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com