বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জে বিএনপি’র ২৫ নেতাকর্মীর জামিন কারাগারে পৌর কাউন্সিলর হেলালসহ ৪ জন

  • আপডেট টাইম শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ২০ দলীয় জোটের টানা অবরোধ ও হরতাল চলাকালে নাশকতার অভিযোগে দায়ের করা বিভিন্ন মামলায় বিএনপি’র ২৫ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ আমলী আদালত-১ এর বিচারক নিশাত সুলতানা তাদের জামিন মঞ্জুর করেন। আদালত ও দলীয় সূত্র জানায়, পুলিশ অ্যাসল্ট, বিস্ফোরক ও দ্রুত বিচার আইনে পুলিশের দায়ের করা ৩টি মামলায় উচ্চ আদালত থেকে জামিনপ্রাপ্ত বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৯ নেতাকর্মী আদালতে হাজির হন। এসময় জেলা আইনজীবী সমিতির সভাপতি এডঃ চৌধুরী আশরাফুল বারী নোমান, সাধারণ সম্পাদক এডঃ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহিনসহ অর্ধশতাধিক আইনজীবী তাদের জামিনের জন্য আবেদন করেন। বিজ্ঞ বিচারক শুনানী শেষে জেলা যুবদল সভাপতি আজিজুর রহমান কাজল, জেলা ছাত্রদল আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর আব্দুল আউয়াল মজনু, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শিপন আহমেদসহ ২৫ জনকে জামিন প্রদান করেন। তবে বিস্ফোরক মামলার আসামী পৌর কাউন্সিলর মাহবুবুর রহমান হেলাল, যুবদল নেতা আব্দুল মান্নান, ইমরান হোসেন ও রফিক আহমেদসহ ৪ জনের জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com