মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচংয়ে ভ্রাম্যমান আদালতের ১৯টি যানবাহনে জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৩৩ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং হবিগঞ্জ রোডে ভ্রাম্যমান আদালত ড্রাইভিং লাইসেন্স ও গাড়ীর কাগজপত্র না থাকায় মোটরযান ১৯টি যানবাহনে ও প্রকাশ্যে ধূমপান করায় আরো ১ জনকে আর্থিক জরিমানা ও ১৭টি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম এর নেতৃত্বে বানিয়াচং থানার এসআই হাসানুজ্জামান, এএসআই আব্দুল ছালামসহ একদল পুলিশকে সাথে নিয়ে বানিয়াচং সড়কের ছিলাপাঞ্জা সড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় গাড়ীর সঠিক কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় বিভিন্ন যানবাহনে ৭ হাজার ৮শ ৫০ টাকা আর্থিক জরিমানা করা হয়। জরিমানা প্রাপ্তরা হলো শেওর মিয়াকে ১শ, জমির মিয়া ৪শ, জুয়েল মিয়া ২শ, পলাশ মিয়া ৫শ, আলাউদ্দিন ৫শ, শান্ত ৫শ, হারুন অর রশিদ ২শ, আবিদুর ৫শ, ছালেক মিয়া ৫শ, শাবাজুর রহমান ৫শ, আনোয়ার ২শ, জসিম ৫শ, আক্তার উদ্দিন ৫শ, আব্দুল্লা আল মামুন ৫শ, লিটন ৫শ, জাকির ৫শ, এমআর শাহীন ৫শ, নিমাই ৫শত টাকা ও প্রকাশ্যে ধূমপান করায় আমীর হোসেনকে ৫০ টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com