সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ধানের শীষের সমাবেশে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির রেজা কিবরিয়া নির্বাচিত হলে মন্ত্রীত্ব পাবেন-ইনশাআল্লাহ স্বাধীনতা বিরোধীরা মানুষের ঈমান কেনার চেষ্টা করছে-জি কে গউছ হবিগঞ্জ-১ সংসদীয় আসনে দ্বিমুখী লড়াইয়ের আভাস আজমিরীগঞ্জে আ.লীগ নেতার ছত্রছায়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ২৮ চা-বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযান ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ শহরে এবি ব্যাংকে প্রতারণার শিকার বিকাশ ব্যবসায়ী দেশের ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয় ভোটের আগে ৯৬ ঘণ্টা, বিকাশ-নগদ-রকেটে এক হাজারের বেশি লেনদেন করা যাবে না দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে বাহুবলে বিএনপির ২ নেতা বহিষ্কার

শহরের বিভিন্ন স্পটে জমজমাট মাদক ব্যবসা ॥ যুবক-যুবতীরা আসক্ত ॥ আটক ১

  • আপডেট টাইম সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্পটে মাদক ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। যুবকদের পাশাপাশি বিপথগামী যুবতীরাও মাদক সেবন করছে। ফলে শহরে চুরি, ডাকাতি, ছিনতাই বৃদ্ধি পাচ্ছে। গতকাল রবিবার রাত ৮ টায় সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ হবিগঞ্জ শহরের বিভিন্ন মাদক স্পটে মাদক উদ্ধারে অভিযান চালান। বড় বহুলায় অভিযান চালিয়ে ৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল, সিগনেছার ৬ বোতল, নেগ্রোয়েট ৭টা, ইয়াবা ১৮টি, অফিসার্স চয়েজ ১ বোতল উদ্ধার করা হয়েছে। এসময় মাদক ব্যবসায়ী তাহির মিয়া (৪০) কে আটক করা হয়েছে। যার মূল্য লক্ষাধিক টাকা। সে বহুলা গ্রামের মৃত ইউসুফ আলীর পুত্র। একটি সুত্র জানায়, দীর্ঘদিন ধরে তাহিরসহ তার সাঙ্গপাঙ্গরা ভারত সীমান্ত দিয়ে এসব মাদক এনে কতিপয় অসাধু পুলিশ সদস্যদের ম্যানেজ করে হবিগঞ্জ শহরসহ বিভিন্ন এলাকায় বিক্রি করছে। হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, হবিগঞ্জে কাউকে মাদক ব্যবসা করতে দেয়া হবে না। অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com