সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ॥ রোগী ও স্বজনদের নিকট থেকে শুনেছেন চিকিৎসার বাস্তব চিত্র ॥ ফার্মাসিস্টকে স্ট্যান্ড রিলিজ, বিদেশে থাকা চিকিৎসক স্থায়ী বরখাস্ত নবীগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন হবিগঞ্জ মেডিকেল কলেজে মারামারির ঘটনায় ॥ ৮ শিক্ষার্থীকে বহিষ্কার ইন্দনদাতা ৫ জনকে সতর্ক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নবীগঞ্জের বুরহানপুর গ্রামের কবরস্থান দখলে রাতের আধারে দেয়াল নির্মাণ ! নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই বিদ্যালয়ের দুই কর্মচারীর মৃত্যু বৃন্দাবন সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মজহার উদ্দিন আর নেই হুইপ জিকে গউছের শোক নবীগঞ্জে ভরপুর গ্রামে সেলিম আহমেদের ক্লাব নিয়ে বিরোধটি শালিসে নিস্পত্তি নোয়াগাও গ্রামের কথিত আ’লীগ নেতা শাহ রায়হানের বিরুদ্ধে অভিযোগ ॥ বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারী টিউবওয়েল ও ঘর দেয়ার আশ্বাস॥ লক্ষাধিক টাকা আত্মসাত ইনাতগঞ্জ সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্টিত শহরের আনোয়ারপুর-নোয়াগাঁও দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

নবীগঞ্জে মাছ চুরির ঘটনায় চোরের দলের হামলায় বিল ইজারাদারসহ ৫ জন আহত

  • আপডেট টাইম রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৬০২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে মাছ চুরির ঘটনা নিয়ে হামলায় পাহারাদারসহ ৫জন আহত হয়েছে। গতকাল শনিবার সকালের দিকে নবীগঞ্জ উপজেলার বড় বাকৈর (পশ্চিম) ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় অবস্থিত ভাটিমাগুরিয়া ও খেল্লারামের দাইড় নামক বিলে এ হামলাল ঘটনাটি ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-ভাটিমাগুরিয়া ও খেল্লারামের দাইড় নামক বিলটি সরকারের কাছ থেকে ইজারা নিয়ে একই ইউপির সোনাপুর গ্রামের দিলু মিয়াগংরা ফিসিং করে আসছেন। গতকাল শনিবার সকালে বিলের মালিক ও শ্রমিকরা জাল দিয়ে মাছ ধরে গর্তে রাখে। এ সময় ইজাদারদের অজান্তে জগন্নাথপুরের মহারত্ম দাশের ছেলে যোগল দাশ গর্ত থেকে মাছ নিয়ে পালানোর সময় পাহারাদার তোফাজ্জুল আহমদ তাকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় যোগল দাশের ধারালো অস্ত্রের আঘাতে পাহারাদার গুরুতর আহত হয়। ঘটনাটি দেখতে পেয়ে ইজারাদারসহ বিলে নিয়োজিত শ্রমিকরা এগিয়ে আসলে বাড়ি থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে যোগেল দাশের লোকজন হামলা চালায়। এতে অপর পাহারাদার জিকরুল আমীন (৩০), তাজ মিয়া (২৫), ইজারাদার তোফায়েল আহমদ (৩৪) ও ফয়জুর রহমান (৩৫) গুরুতর আহত হয়। এ সময় হামলাকারীরা মাছ বিক্রির নগদ প্রায় ৯০ হাজার টাকাসহ দু’লক্ষাধিক টাকার মাছ লুটপাট করে নিয়ে যায় বলে তারা জানায়। পরে স্থানীয় লোকজন আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত তোফাজ্জুল হোসেন (২৭)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অপর আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com