সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

মাধবপুরের পাটলি গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত ইজ্জত আলী মারা গেছে

  • আপডেট টাইম রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৪৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার পাটলি গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত ইজ্জত আলী (৪৫) গতকাল চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের নিহত ইজ্জত আলী ও একই গ্রামের কয়েছ আব্দুল্লাহ ও তার ভাই তারেক আব্দুল্লাহ গংদের সাথে দীর্ঘ দিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ৯ ফেব্র“য়ারী দুপুরে কয়েছ আব্দুল্লাহ ও তার ভাই তারেক আব্দুল্লাহ’র লোকজন নিহত ইজ্জত আলী ও তার লোকজনের উপর অতর্কিত হামলায় চালায়। এতে ইজ্জত আলী ও সিরাজ মিয়া গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য ইজ্জত আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মারা যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com