বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বানিয়াচঙ্গে দুই ওসিকে অফিসার্স ক্লাবের সংবর্ধনা

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৭১ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং থানার ওসি লিয়াকত আলীকে বিদায় সংবর্ধনা ও নবাগত ওসি নির্মলেন্দু চক্রবর্তীকে বরণ করে নিলেন বানিয়াচং অফিসার্স ক্লাবের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় অফিসার্স ক্লাবে বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান হয়। জনাকীর্ণ অনুষ্ঠানের শুরুতে ক্লাবের পক্ষ থেকে নতুন ওসিকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিদায়ী ওসির হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেয়া হয়।
অফিসার্স ক্লাব সভাপতি ইউএনও মোহাম্মদ শামছুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানার সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী বিল্পব পাল, বিদায়ী ওসি লিয়াকত আলী, নবাগত ওসি নির্মলেন্দু চক্রবর্তী, পল্লী বিদ্যুতের ডিজিএম একেএম আজাদ, শিক্ষা কর্মকর্তা মিহির লাল আচার্য্য, পিআইও মেহেদী হাসান টিটু, পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুতুব উদ্দিন চৌধুরী, সমবায় কর্মকর্তা আলাউদ্দিন, ওসি তদন্ত বিশ্বজিৎ দেব প্রমূখ। এ সময় প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল, বিআরডিপি চেয়ারম্যান ইমরান হাসানসহ অফিসার্স ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com