সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জ হিরা মিয়া গার্লস স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন ॥ বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ৪ সদস্য ॥ সভাপতি হলেন পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল চৌধুরী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৯২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ হিরা মিয়া বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় ডাঃ এটিএম জাফর ইকবাল, আমিনুল হক, আব্দুস সত্তার ও মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন। সেই সাথে শিক্ষক প্রতিনিধি হিসেবে বিনা প্রতিদ্বন্ধিতায় শিক্ষক মহি উদ্দিন, শিক্ষিকা সাবিহা খাতুন ও পারভীন আক্তার নির্বাচিত হন। উক্ত নির্বাচনে প্রিজাইটিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক কর্মকর্তা নজরুল ইসলাম। গতকাল বুধবার সকালে ম্যানেজিং কমিটির প্রথম সভায় সদস্য ডাঃ এটিএম জাফর ইকবাল ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নবীগঞ্জ পৌর সভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীর নাম প্রস্তাব করলে সর্ব সম্মতিক্রমে তা গৃহিত হয়। ফলে হিরা মিয়া গালর্স স্কুলের সভাপতি হিসেবে পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীকে ঘোষনা করা হয়েছে। প্রিজাইটিং অফিসারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে নির্বাচিত কমিটির সদস্যবৃন্দ ছাড়াও কমিটির সদস্য সচিব ও স্কুলের প্রধান শিক্ষক এটিএম বশির আহমদ স্বপন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com