বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহীন ও বাহুবল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তুষার গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কেন্দ্রীয় যুবদলের সদস্য ও হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহিবুল ইসলাম শাহীন এবং বাহুবল উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফেরদৌস আহমেদ তুষারকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে শহরতলীর ভাদৈ এলাকা থেকে হবিগঞ্জ সদর থানা পুলিশ তাদের আটক করে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে ভাদৈ এলাকার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে মহিবুল ইসলাম শাহীন অবস্থান করছেন এমন খবরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে এলজিইডি কার্যালয়ের কাছ থেকে মহিবুল ইসলাম শাহীন ও তার সঙ্গী বাহুবল উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক ফেরদৌস আহমেদ তুষারকে আটক করেন।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, সম্প্রতি শহরের বিভিন্ন এলাকায় পেট্রোল বোমা নিক্ষেপ ও বিভিন্ন যানবাহন ভাঙচুরের ঘটনায় জড়িত অভিযোগে তাদের আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com