বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

গউছকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর

  • আপডেট টাইম বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার আসামী বরখাস্তকৃত মেয়র বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জি কে গউছকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর করা হয়েছে। সম্প্রতি কিবরিয়া হত্যা মামলায় জি কে গউছ আদালতে আত্মসমর্পন করলে আদালত জামিন না-মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন। এরপর থেকে তিনি ওই কারাগারের ডিভিশনে বন্দি হিসেবে ছিলেন।
জি কে গউছকে গতকাল হবিগঞ্জ কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত হবার জন্য বার বার চেষ্টার করেও জেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এব্যাপারে সহকারি পুলিশ সুপার সদর মাসুদুর রহমান মনিরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে মেয়র জি কে গউছকে কারা কর্তৃপক্ষ মৌলভীবাজার কারাগারে প্রেরণ করা হয়েছে। আমরা পুলিশ দিয়ে তাদের সহযোগিতা করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com