শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে হরতাল চলাকালীন সময়ে ২০ দলের বিক্ষোভ

  • আপডেট টাইম বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৪৩৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ গতকাল সকাল ১০ঘটিকায় দেশব্যাপী বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘন্টা হরতালে ৩য় দিনে হরতালের সমর্থনে বিক্ষোভ করেছে ২০ দলীয় জোট। মিছিলটি নবীগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নবীগঞ্জ নতুন বাজার মোড়ে এক পথসভায় মিলিত হয়। উক্ত পথসভা নবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এবং কলেজ ছাত্রদলের আহবায়ক অলিউর রহমান অলির পরিচালনায় এতে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী সেফু, নবীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল মোক্তাদির চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শিহাব আহমেদ চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর যুবরাজ গোপ, পৌর বিএনপির সহ-সভাপতি নাসির আহমেদ চৌধুরী, মুসফিকুজ্জামান চৌধুরী নোমান, জামায়াতে ইসলামী পৌর আমির সাইদুল হক চৌধুরী সাদিক, জামায়াত নেতা আব্দুল মুকিত পাঠান, মিজানুর রহমান মিজান, উপজেলা যুবদলের সভাপতি এটিএম সালাম, পৌর যুবদলের আহবায়ক আব্দুল বাকের চৌধুরী এমরান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সোহেল আহমেদ চৌ: রিপন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনর উদ্দিন, মৎস্যজীবী দলের আহবায়ক সাহেব আলী, পৌর যুবদলের সাবেক আহবায়ক সাহেদুল ইসলাম চৌ: রিপন, শ্রমিকদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌ:, সহ-সভাপতি আহমদ ঠাকুর রানা, সাংগঠনিক জিতু মিয়া সেন্টু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক যোশেফ বকত চৌ:, শাহিদ আহমেদ তালুকদার, শাহ্ রুহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ফজলুল হক, জাকিরুল ইসলাম জাকির, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক পরান আহমেদ শানু, আঃ শহিদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান জুয়েল, যুগ্ম আহবায়ক আবুল কালাম মিঠু, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাজির আহমেদ চৌ: সমিরুল হক, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক জিয়াউল ইসলাম জিয়া, জুনেদ আহমেদ, ছাত্রশিবির নেতা আল-আমিন, আলিমুল ইসলাম প্রমূখ। সভায় বক্তারা বলেন গুম ও ক্রসফায়ার করে গণ-আন্দোলন বন্ধ রাখা যাবেনা, এই সরকার ইয়াহিয়া ও আইয়ূব খানের মত আচরণ করছে। জণগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি নেতা-কর্মীদের যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে। বক্তারা বন্দীশালায় আটক সকল রাজ-বন্দীদের নি:শর্ত মুক্তি দাবী করে সরকারের পদত্যাগের মাধ্যমে মাধ্যমে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবী আদায় করা হবে বলে উল্লেখ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com