সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ॥ রোগী ও স্বজনদের নিকট থেকে শুনেছেন চিকিৎসার বাস্তব চিত্র ॥ ফার্মাসিস্টকে স্ট্যান্ড রিলিজ, বিদেশে থাকা চিকিৎসক স্থায়ী বরখাস্ত নবীগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন হবিগঞ্জ মেডিকেল কলেজে মারামারির ঘটনায় ॥ ৮ শিক্ষার্থীকে বহিষ্কার ইন্দনদাতা ৫ জনকে সতর্ক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নবীগঞ্জের বুরহানপুর গ্রামের কবরস্থান দখলে রাতের আধারে দেয়াল নির্মাণ ! নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই বিদ্যালয়ের দুই কর্মচারীর মৃত্যু বৃন্দাবন সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মজহার উদ্দিন আর নেই হুইপ জিকে গউছের শোক নবীগঞ্জে ভরপুর গ্রামে সেলিম আহমেদের ক্লাব নিয়ে বিরোধটি শালিসে নিস্পত্তি নোয়াগাও গ্রামের কথিত আ’লীগ নেতা শাহ রায়হানের বিরুদ্ধে অভিযোগ ॥ বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারী টিউবওয়েল ও ঘর দেয়ার আশ্বাস॥ লক্ষাধিক টাকা আত্মসাত ইনাতগঞ্জ সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্টিত শহরের আনোয়ারপুর-নোয়াগাঁও দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

টমটম ধাক্কায় সাংবাদিক রুহুল হাসান শরীফ আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৬৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি এডঃ রুহুল হাসান শরীফ সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন। গতকাল সোমবার সকালে তিনি বাসা থেকে রিক্সা যোগে আদালতে যাওয়ার পথে টাউন হল সড়কে পেছন থেকে একটি বেপরোয়া টমটম রিক্সাটিকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে দূর্ঘটনায় আহত রুহুল হাসান শরীফ আহত হওয়ার সংবাদ শুনে তাকে হাসপাতালে দেখতে যান হবিগঞ্জ প্রেসক্লাব এর নেতৃবৃন্দসহ সাংবাদিকরা। সাংবাদিকরা এসময় তার সুস্থতা কামনা করেন। রাতে আহত সাংবাদিক রুহুল হাসান শরিফকে দেখতে ও তার চিকিৎসার খোজ নিতে হাসপাতালে যান, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আমির হোসেন, দৈনিক হবিগঞ্জ সমাচারের সম্পাদক গোলাম মস্তোফা রফিক, দৈনিক খোয়াই এর সম্পাদক শামীম আহছান, দৈনিক এক্সপ্রেসের সম্পাদক মোঃ ফজলুর রহমান, দৈনিক খোয়াই এর যুগ্ম সম্পাদক হারুনুর রশীদ চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সাধারণ সম্পাদক এডঃ নির্মল ভট্টাচার্য্য রিংকু, দৈনিক হবিগঞ্জ সমাচারের ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, দৈনিক দেশ জমিনের নির্বাহী সম্পাদক শাহ ফখরুজ্জামান, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি এম এ মজিদ, দৈনিক হবিগঞ্জ সমাচারের যুগ্ম সম্পাদক শরীফ চৌধুরী, দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি পাবেল খান চৌধুরী, বিডিটুডে২৪ ডট কমের প্রতিনিধি ফরহাদ চৌধুরী, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এস এম সুরুজ আলী, দৈনিক হবিগঞ্জ সমাচারের সিনিয়র স্টাফ রিপোর্টার এ কে কাওসার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com