সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচঙ্গে ২০ দলীয় জোটের বিক্ষোভ

  • আপডেট টাইম সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৪৬২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে ২০ দলীয় জোটের ডাকা অব্যাহত অবরোধ হরতালের সমর্থনে বানিয়াচঙ্গে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার বিকালে গ্যানিংগঞ্জ বাজারে কেবি ওয়াকফ এস্টেট মাঠ থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সহ-সভাপতি  মুজিবুল হোসেন মারুফ এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক খালেদ মিয়ার পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওয়ারিশ উদ্দিন খান, উপজেলা জামায়াতের আমির মাওঃ মুজিবুর রহমান, মহিবুর রহমান বাবলু, মখলিছুর রহমান আবু, শেখ আমির হোসেন, ইয়াহিয়া খান, জাহির হোসেন, ছায়েদ লস্কর, আব্দুল হান্নান। বক্তাগণ বলেন অবৈধ প্রধানমন্ত্রীর হুকুমে ২০ দলীয় নেতাকর্মীদের যেভাবে ক্রসফায়ারে হত্যাযজ্ঞ চালাচ্ছে পুলিশ তা চরমভাবে মানবাধিকার লংঘন করছে। এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা মনিরুজ্জামান লেছু, গউছ চৌধুরী, সেলু মিয়া, আনহার, মোয়াজ্জেম, জামায়াতের মাওঃ মুস্তাক, মাওঃ মাহবুব, মোবাশ্বির আহমেদ মবু, জাকির, জহিরুল, হাসান, রাসেল, সাইফুর, আবু হোরায়রা, আঃ মালিক, আঃ হামিদ, আঃ ছালাম, এনামুল হক, শাহ আলম ও সুজন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com