শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বানিয়াচঙ্গে ভূমি অফিসে আগুন দেয়ার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের

  • আপডেট টাইম শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৫০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ বানিয়াচং ৫/৬ নং বাজার ভূমি অফিসে কোরোসিন ঢেলে আগুন লাগানোর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ মুখলেছুর রহমান লস্কর বাদী হয়ে অজ্ঞাত নামা ব্যক্তিদের আসামী করে ১৯৭৪ ইং সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় এ মামলাটি দায়ের করেন। মামলাটির তদন্তের দায়িত্ব পেয়েছেন এসআই শফিকুল ইসলাম। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোরে দুর্বৃত্তরা বানিয়াচং সদরের ৫/৬ নং বাজার ভূমি অফিস আগুন দেয়। পরে স্থানীয় জনগণের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আসে। ততক্ষনে অফিসের দরজা, জানালা ও ফাইল কেবিনেট আংশিক পুড়ে যায়। উক্ত ভূমি অফিসে বানিয়াচং সদরের ৬৭টি মৌজার কয়েক হাজার গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com