বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

কাল থেকে সারাদেশে ৭২ ঘণ্টার হরতাল

  • আপডেট টাইম শনিবার, ৩১ জানুয়ারী, ২০১৫
  • ৫৩২ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ আগামীকাল রোববার থেকে সারাদেশে ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। শুক্রবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
এদিকে, পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে অবরোধ প্রত্যাহারে শিক্ষামন্ত্রীর আহবান নাকচ করে বিএনপির এই যুগ্ম মহাসচিব শুক্রবার দলীয় প্যাডে পাঠানো এক বিবৃতিতে বলেন, তাদের ‘শান্তিপূর্ণ’ অবরোধ অব্যাহত থাকবে।
তিনি বলেন, শিক্ষামন্ত্রী ১৫ লাখ পরীক্ষার্থীর ভাগ্যের কথা বলে হরতাল-অবরোধ প্রত্যাহার করতে বিএনপি ও ২০ দলীয় জোটের প্রতি আহবান জানিয়েছেন। এই অবৈধ সরকার পরীক্ষার ফলাফল অস্বাভাবিক, অতিরিক্ত কৃতকার্য দেখানোর জন্য শিক্ষার্থীদের পড়াশুনা ও প্রতিযোগিতার মূল দায়িত্ব থেকে দূরে সরিয়ে দিয়ে শিক্ষা ব্যবস্থাকেই ধ্বংস করে জাতিকে পঙ্গু বানিয়ে ফেলেছে। তারা আবার পরীক্ষার্থীদের ভাগ্যের কথা বলে!
তিনি বলেন, ১৬ কোটি জনগণের ভাগ্যের কথা ভেবে ভোটারবিহীন সরকার পদত্যাগ করলেই তো দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসে। কঠিন কঠোর ব্রত নিয়ে পথে পথে গড়ে ওঠা শান্তিপূর্ণ অবরোধ অব্যাহত রাখতে হবে। রিজভী বলেন, এই অবরোধ দেশে শান্তির জন্য, নিরাপত্তার জন্য। মানুষকে তার প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য কোনো চোখ রাঙ্গানি, হুমকি আর যৌথ বাহিনীর টার্গেট প্রাকটিস আন্দোলনকারীদের অদম্য পথ চলাকে থমকে দিতে পারবে না। একই সঙ্গে বিএনপি এবং ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে ৭২ ঘণ্টার হরতাল পালনের জন্য আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে সভা-সমাবেশের অধিকার ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ৬ জানুয়ারি থেকে লাগাতার অবরোধ কর্মসূচি পালন করছে বিরোধী জোট। এসএসসি পরীক্ষার সময় অবরোধ চলবে বলে জানিয়েছেন রিজভী। প্রসঙ্গত, ২ ফেব্র“য়ারি সারাদেশে একযোগে শুরু হচ্ছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com