শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুর মটর শ্রমিক ইউনিয়নের অফিসকে ধুমপান মুক্ত ঘোষণা

  • আপডেট টাইম রবিবার, ১০ নভেম্বর, ২০১৩
  • ৫৮৯ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জ মটর শ্রমিক ইউনিয়ন মাধবপুর থানা আঞ্চলিক শাখা অফিসকে ধুমপান মুক্ত ঘোষনা করা হয়েছে। গতকাল শনিবার তামাক মুক্ত সিলেট প্রকল্প সীমান্তিকের আয়োজনে  ও ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিড্স এর অর্থায়নে দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হবিগঞ্জ মটর শ্রমিক ইউনিয়ন আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক কাউন্সিলর হরিদাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দেবাশীষ দেবনাথ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আবুল হোসেন সবুজ, স্বাস্থ্য পরিদর্শক ইন আলী আজগর, সীমান্তিকের এডভোকেসি অফিসার মিজানুর রহমান, ফিল্ড অফিসার সৈয়দ আব্দুল হামিদ সহ কয়েকজন শ্রমিক নেতা। সভা শেষে শ্রমিক নেতারা তাদের অফিস ও পরিবহনকে ধুমপান মুক্ত ঘোষনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com