সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জ উপজেলার পূর্ব বড়ভাকৈর ইউপির আনজুমানে আল ইসলাহ এর কমিঠি গঠন

  • আপডেট টাইম রবিবার, ২৫ জানুয়ারী, ২০১৫
  • ৪৪৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ২নং পূর্ব বড় ভাকৈর ইউপির আনজুমানে আল ইসলাহ্ উদ্যোগে গতকাল কাজীগঞ্জ বাজার দাখিল মাদ্রাসায় বিকাল ৩ ঘটিকায় ২নং পূর্ব বড় ভাকৈর ইউপির গঠন করার জন্য এক সভার আয়োজন করা হয়। সাবেক সভাপতি হাজী আব্দুল মান্নান (খোকা মিয়ার) সভাপতিত্বে ও মাওলানা আঃ মান্নানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আল ইসলাহ কেন্দ্রীয় কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি কাজী মাওলানা এম হাসান আলী। বিশেষ অতিথি ছিলেন কাজীগঞ্জ বাজার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শামসুল হক, ৭নং করগাঁও ইউ পির আল-ইসলাহ্ এর সভাপতি মাওলানা আঃ বারী। সবার সম্মতিক্রমে হাজী আব্দুল মান্নান (খোকা মিয়া)কে সভাপতি, কাজী মাওলানা গোলজার আহমেদকে সাধারণ সম্পাদক ও ক্বারী মোঃ আঃ মোমিনকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ঠ ২নং পূর্ব বড় ভাকৈর ইউ পির আনজুমানে আল ইসলাহ এর কার্য কমিঠি গঠন করা হয়। যথাক্রমে সহ-সভাপতি ক্বারী মোঃ আঃ মন্নান, সহ-সভাপতি আঃ মালিক। সহ-সাধারণ সম্পাদক মোঃ আনহার মিয়া (মহাজন), সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর আলী, অর্থ সম্পাদক হাজী মোঃ সুনু মিয়া, প্রচার সম্পাদক মোঃ সুজাত মিয়া, সহ-প্রচার সম্পাদক কাওছার আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ আব্দুল্লা, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ইসলাম উদ্দীন, অফিস সম্পাদক হাফিজ নূর হোসেন, নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন নবীগঞ্জ উপজেলা আল ইসলাহ্ এর আহবায়ক ক্বারী আব্দুর রহিম চৌধুরী, আহবায়ক কমিটির সদস্য ক্বারী আঃ মুকিত। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন মৌলভী আঃ করিম ও স্থানীয় আল ইসলাহ, আনজুমানে তালামিযে ইসলামীয়া ও কাজীগঞ্জ বাজার দাখিল মাদ্রাসার শিক্ষকবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com