মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

গোপলার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপডেট টাইম রবিবার, ২৫ জানুয়ারী, ২০১৫
  • ৪২৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০১৪ সনের সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ম্যানেজিং কমিটির সভাপতি মো: আব্দুর রকিবের সভাপতিত্বে ও সাবেক ক্লাস্টার সেক্রেটারী সোহেল আহমেদ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম.এ মুনিম চৌধুরী বাবু এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আলমগীর চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে মুনিম চৌধুরী বলেন, জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে মান সম্মত বাস্তবমূখী শিক্ষা একান্ত প্রয়োজন। মান সম্মত শিক্ষার্জনে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের ও সচেতনভাবে এগিয়ে আসতে হবে।  এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, ১০ নং ইউ/পি চেয়ারম্যান এড: মাসুম আহামেদ জাবেদ, সহ: উপজেলা শিক্ষা অফিসার জামসেদুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি দিপ্তেন্দু নারায়ণ রায়, সেক্রেটারী গোলাম রব্বানী, প্রধান শিক্ষক রমজান বখ্স, সঞ্জয় ভট্টাচার্য্য, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আ: সফি, মুস্তাকিম আলী, প্রধান শিক্ষ অমলেন্দু সূত্রধর, সমিরণ কিশোর দাশ, সহ: শিক্ষক হেলাল উদ্দিন, মুহিনুর রহমান, মহিবুর রহমান চৌধুরী নোমান প্রমূখ। সভায় কৃতি শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com