মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সাংবাদিক আজাদকে গ্রেফতারের প্রতিবাদে নবীগঞ্জে প্রেসক্লাবের সভা

  • আপডেট টাইম শনিবার, ২৪ জানুয়ারী, ২০১৫
  • ৪৯৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি ও নবীগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি এমএ আহমদ আজাদকে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারের প্রতিবাদে গতকাল শুক্রবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে এক প্রতিবাদ সভা করেছে নবীগঞ্জ প্রেসক্লাব। প্রেসক্লাবের সভাপতি এটিএম সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার শিকদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি আশাহিদ আলী আশা, যুগ্ম সম্পাদক আকিকুর রহমান সেলিম, অর্থ সম্পাদক এম মুজিবুর রহমান, অফিস সম্পাদক জাকির হোসেন চৌধুরী, নির্বাহী সদস্য মছদ্দর আলী, ফখরুল আহসান চৌধুরী, এটিএম নুরুল ইসলাম খেজুর, উত্তম কুমার পাল হিমেল, সলিল বরণ দাশ, রাকিল হোসেন, মোঃ সেলিম তালুকদার ও মতিউর রহমান মুন্না প্রমূখ। সভায় নবীগঞ্জের সিনিয়র সাংবাদিক ও প্রেসক্লাবের সহ-সভাপতি এমএ আহমদ আজাদ এর উপর দায়েরী মামলা মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক দাবী করে তার নিঃর্শত মুক্তি এবং মামলা থেকে অব্যাহতি দাবী করেন সাংবাদিক নেতারা।
উল্লেখ্য, সম্প্রতি স্থানীয় ও জাতীয় পত্রিকায় সাংবাদিক এমএ আহমদ আজাদ সংবাদ পরিবেশন করায় পুলিশের রোষানলে পড়েন। এর জের ধরে গত বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে কথিত বেলালের চাঁদাবাজির মামলায় ষড়যন্ত্রমূলকভাবে আজাদকে আসামী করা হয়েছে। এ সাজানো মামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। তারা সাংবাদিক এমএ আজাদকে মামলা থেকে অব্যাহতি দেয়ার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com