মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে জাতীয় পার্টি নেতার মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ২৪ জানুয়ারী, ২০১৫
  • ৫২৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পুর্ব ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি বাগাউড়া গ্রামের বিশিষ্ট মুরুব্বি আব্দুল হাদি (হাদিছ মাষ্টার) (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। তিনি গতকাল শুক্রবার সকালে বার্ধক্য জনিত কারনে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ৩ মেয়েসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা ওই দিনই বেলা ৩টায় নিজ গ্রামের জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্টিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য জেলা জাতীয় পার্টির সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ডাঃ শাহ আবুল খায়ের, সদস্য সচিব মাহমুদ চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক এমরান মিয়া, ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক আলিফ উদ্দিন মেম্বার, সদস্য সচিব খালিছ মিয়া, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সিনিয়র সহ-সভাপতি অলিদুর রহমান অলিদ, যুগ্ম সম্পাদক মোজাহিদুল ইসলাম শাহিন, নাসির চৌধুরী, নবীগঞ্জ ডিগ্রি কলেজ শাখা ছাত্র সমাজের সভাপতি নিয়ামুল করিম অপু প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com