শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

বাহুবলে পাওনা টাকা নিয়ে মামা ভাগিনা ও শালা দুলাভাইয়ের লড়াই

  • আপডেট টাইম শনিবার, ৯ নভেম্বর, ২০১৩
  • ৬২০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের মহাশয় বাজারে চাউল বিক্রির টাকা পাওনা নিয়ে দুই পক্ষে উত্তেজনা বিরাজ করছে। এক পক্ষে রয়েছেন মামা-ভাগিনা এবং অপর পক্ষে শালা-দুলাভাই। এক সিএনজি চালকের কাছে চাউল ব্যবসায়ীর পাওনা টাকা নিয়ে সৃষ্ট বিরোধের ঘটনাটি আঞ্চলিকতায় গড়াচ্ছে।
জানা যায়, মহাশয় বাজারের চাউল ব্যবসায়ী ইউনুছ আলীর নিকট বাকীতে চাউল নেন স্থানীয় দত্তপাড়া গ্রামের সিএনজি চালক নজরুল ইসলাম। কয়েকদিন অতিবাহিত হওয়ার পর ওই ব্যবসায়ী বাকী টাকার জন্য গত বৃহস্পতিবার তাগিদ দেন। এসময় পাওনাদার ও দেনাদারের মাঝে বাক-বিতন্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে দেনাদার নজরুলের পক্ষ নেন তার দুলাভাই সাইফুদ্দিন লিয়াকত ও পাওনাদার ইউনুছের পক্ষ নেন তার ভাগিনা চুনারুঘাটের আখাজুড়া গ্রামের আব্দুর রহমান। এনিয়ে উভয় পক্ষর বাজারে শুরু হয় ধাওয়া পাল্টা-ধাওয়া। স্থানীয় লোকজন উভয় পক্ষকে নিয়ন্ত্রন করেন। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com