মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

কলিমনগরে ফুটবল টুর্ণামেন্টে মর্নিং স্টারের শিরোপা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০১৫
  • ৪৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কলিমনগর ফুটবল একাডেমী আয়োজিত ফুটবল টুর্ণামেন্টে মর্নিং স্টার হবিগঞ্জ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বিকেলে কলিমনগর মাঠে ফাইনাল খেলায় তারা ১-০ গোলে নূর স্পোর্টিং কাবকে পরাজিত করে। বিজয়ী দল আত্মগাতির মাধ্যমে গোলটি পায়।
খেলা শেষে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন হবিগঞ্জ সদও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফাক হোসেন চৌধুরী। বিশিষ্ট মুরুব্বি হাজী আব্দুল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফরহাদ হোসেন কলি, শায়েস্তাগঞ্জ থানার ওসি ইয়াছিনুল হক, হবিগঞ্জ সদও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবদুর রশিদ তালুকদার ইকবাল, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি সালেহ আহমেদ, সাধারন সম্পাদক মহিউদ্দিন চৌধুরী পারভেজ, সাবেক কৃতি ফুটবলার মোক্তার হোসেন, আলী হোসেন, তরিকুল ইসলাম হারুন, মুকিতুল ইসলাম, সালাম মেম্বার ও সামাদ মেম্বার।
পরে প্রধান অতিথি বিজয়ী দলের হাতে নগদ ১০ হাজার টাকা এবং ট্রপি তুলে দেন। সোর খেলোয়ারের পুরস্কার পান শুভ।
ফাইনাল খেলা পরিচালনা করেন এম এ মতিন। টুর্ণামেন্টে ৮টি দল অংশ নেয়। টুর্ণামেন্টের সার্বিক দায়িত্বে ছিলেন কলিমনগর ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা শামীমুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com