বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শিকারপুর ও জামালপুর গ্রামবাসীর বিরোধ নিষ্পত্তি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০১৫
  • ৫১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের শিকারপুর ও বানিয়াচঙ্গের জামালপুর জোড়ানগর এলাকার সরকারী ভূমিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ সালিসে নিষ্পত্তি হয়েছে। গতকাল  বুধবার বানিয়াচঙ্গ উপজেলার পুকড়া ইউনিয়নের আলীগঞ্জ বাজারে অনুষ্ঠিত সালিস বৈঠকটি মহাসমাবেশে রূপ নেয় এবং বিচার কার্যক্রম একটানা ১১টা থেকে বিকাল ৫টায় বোর্ডের সম্মানজনক রায় ঘোষণা সহ কার্যকরী করেন সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাহির। সালিস সমাবেশে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাহির। জেলা আওয়ামী লীগ সম্পাদক এডভোকেট আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ খান এমপি’র সঞ্চালনায় ও পরিচালনায় শালিসের প্রারম্ভে শিকারপুর ও জোড়ানগর গ্রামে সৃষ্ট ও সংঘটিত ঘটনা এবং সৃষ্ট পরিস্থিতি সংশ্লিষ্ট গ্রামবাসীর পক্ষ থেকে অবহিত করেন। এক পর্যায়ে সমাবেশের মতামত নিয়ে সভাপতি এডভোকেট আলহাজ্ব আব্দুল মজিদ খানকে আহবায়ক করে ১৪ সদস্যের বোর্ড গঠন করা হয়। বোর্ডের অন্যান্যের মধ্যে ছিলেন হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, স্নানঘাট ইউপি চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, তেঘরিয়া ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, মন্দরী ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকার, চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান শরীফ উল্লাহ, সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন খান, সাবেক চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী, এডভোকেট মশিউর রহমান শামীম, শিল্পপতি আব্দুর রহমান, সাংবাদিক সুরুজ আলী, সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী, বিশিষ্ট ব্যবসায়ী সামসু মিয়া ও সেবলু মিয়া। রায়ের ঘোষণায় বলা হয় জোড়ানগর জামালপুরবাসী বাড়ী জ্বালানো ও অন্যান্য ক্ষতিপূরণ বাবদ ৩ লাখ টাকা ও ২ জন আহতকে দেড় লাখ টাকা শিকারপুরবাসী চিকিৎসা বাবদ পরিশোধ করবেন। শিকারপুরের আশরাফ আলী সংশ্লিষ্ট অপরাধের দায়ে করজোড়ে মাফ চাইতে হয়, সংশ্লিষ্ট ভূমি পূর্বাবস্থায় অক্ষুন্ন থাকবে এবং জন চলাচলে শর্ত সাপেক্ষে সতর্ক অবলম্বন করতে বলা হয়েছে।
বিচারকার্য চলাকালীন জনসমক্ষে “ধুমপান জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও দন্ডনীয় অপরাধ” বিষয়টি জনসচেতনতার জন্য বার বার সতর্ক করে মাদকমুক্ত সমাজ গঠনে সকলের প্রতি আহবান জানান এমপি এডভোকেট আলহাজ্ব আবু জাহির। এমপির এ আহবানটি সমাবেশের সকলের প্রশংসা কুড়ায়। অন্যদিকে বোর্ডের সভা চলাকালীন ঘন্টা সময়ব্যাপী এমপি আবু জাহির দেশের সার্বিক অবস্থা বর্ণনা করে সামাজিক সম্প্রীতি অক্ষুন্ন রাখা সহ রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিষয়ে সার্বক্ষনিক সতর্কতা অবলম্বনের আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com