বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

এমপি কেয়া চৌধুরী’র চেষ্টায় বাহুবল উপজেলা হাসপাতালে তিন ডাক্তারসহ ৪ জনের যোগদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০১৫
  • ৪৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এমপি কেয়া চৌধুরী বলেছেন- বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন করে ডাক্তার নিয়োগ করেছে। তাই স্বাস্থ্যসেবায় পরিবর্তন আসছে। তিনি বলেন- আমি দায়িত্ব নেয়ার পূর্বে বাহুবল উপজেলা হাসপাতালের অবস্থা ছিল করুণ। এ হাসপাতালের অবস্থা পরিবর্তনের জন্য এখানে এসেছি। তিনি বলেন- ইতিমধ্যে একজন সার্জারী ও একজন নিউরোলজি ডাক্তার কাজে যোগ দিয়েছেন। শিশু রোগ ডাক্তার অচিরেই যোগদান করবেন। তিনি বলেন- এক্সরে মেশিন থাকলেও লোকবলের কারণে চালু হচ্ছিল না। এখন একজন ট্রেকনিশিয়ান এসেছেন। এতে করে উপজেলাবাসীর স্বাস্থ্যসেবা আরো এগিয়ে যাবে।
বুধবার বাহুবল উপজেলা হাসপাতালের মাসিক উন্নয়ন সভায় সভাপতির বক্তব্যে হবিগঞ্জ-সিলেট জেলার নারী আসনের এমপি ও আওয়ামীলীগ কেন্দ্রীয় সহ-সম্পাদক উপজেলা হাসপাতাল পরিচালনা কমিটি’র সভাপতি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এসব কথা বলেন।
এতে উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন-উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হক, থানার ওসি আলী ফরিদ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এম সোলায়মান খান, আবুল হাশিম, বশির আহমেদ, প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, বারীন্দ্র চন্দ্র রায়, ডাঃ বাবুল কুমার দাশ, ডাঃ আব্দুর রব মোল্লা, মলিক আহম্মেদ ও মধুমিতা ভান্ডারী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com