মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে হরতালের সমর্থনে যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ পুলিশের সাথে ধ্বস্তাধ্বস্তি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০১৫
  • ৪০৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে হরতালের সমর্থনে বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল ও ছাত্রদল। গতকাল বুধবার বিকালে নবীগঞ্জ শহরস্থ দলীয় কার্যালয় গোল্ডেন প্লাজা থেকে মিছিলটি বের করে গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার মোড়ে গেলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে মিছিলকারীদের সাথে পুলিশের ধ্বস্তাধ্বস্তির ঘটনা ঘটে। পরে পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে সামনের দিকে অগ্রসর হতে ব্যর্থ হয়ে সেখানেই পথসভা করে মিছিলকারীরা। উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান জুয়েলের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক সদ্য কারামুক্ত ছাত্রনেতা শেখ আবুল কাশেমের পরিচালনায় সমাবেশে অন্যান্যে মাঝে বক্তব্য রাখেন সাবেক পৌর যুবদলের আহ্বায়ক সদ্য কারামুক্ত যুবনেতা সাহেদুল ইসলাম চৌধুরী রিপন, উপজেলা যুবদলের প্রচার সম্পাদক পিন্টু পুরকায়স্থ, তথ্য ও গবেষনা সম্পাদক নুরুল আমীন চৌধুরী, কারামুক্ত স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এডঃ সাহিদ তালুকদার, যুবনেতা নুরুল আমীন, ছাত্রনেতা দেলোয়ার হোসেন, জাকির চৌধুরী, করামুক্ত ছাত্রনেতা শেখ শিপন, প্রিয়তোষ কুড়ি, ফিন্স সাহেল, জালাল, জাহাঙ্গীর, বাবুল মিয়া, সাজু আহমদ, অপু আহমদ, সাফিকুল, নীলু, মিল্টন চৌধুরী, তপন মালাকার, রাজিব ভট্রাচার্য্য, মিলন আহমদ প্রমুখ। সমাবেশে বক্তাগণ আজ বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতাল পালনের জন্য নবীগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com