বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে পল্লী বিদ্যুতের বকেয়া বিল আদায় করতে গিয়ে হামলায় ৩ জন লাইনম্যান আহত

  • আপডেট টাইম বুধবার, ১৪ জানুয়ারী, ২০১৫
  • ৫৪৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের হরিধরপুর গ্রামে পল্লী বিদ্যুতের বকেয়া বিল আদায় করতে গিয়ে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করায় ৩ লাইনম্যানকে মারপিঠ করেছে এক প্রভাবশালী ব্যক্তি। পরে গ্রামের লোকজন তাদের উদ্ধার করে প্রাইভেটভাবে চিকিৎসা দিয়েছেন। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ পল্লী বিদ্যুতের ৩ লাইনম্যান মিজানুর রহমান, নিমাই চক্রবর্তী ও মোজাফফর আলী বকেয়া বিল পরিশোধের জন্য হরিধরপুর গ্রামে যায়। এসময় গ্রামের বাহার মিয়ার বাড়ীতে ও তাহির মিয়ার বাড়ীতে কয়েক মাসের বিল বকেয়া থাকায় লাইনম্যানরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে গ্রামের ভিতরে অন্যান্য বাড়ীতে বকেয়া বিল পরিশোধের জন্য তাগাদা দেয়। পথিমধ্যে একই গ্রামের ছাদেক মিয়ার পুত্র প্রভাবশালী ইউসুফ মিয়া লাইনম্যানদের আটক করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কারণ জানতে চায়। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদেরকে মারপিঠ করা হয়। তাদের চিৎকারে গ্রামের লোকজন এসে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। এব্যাপারে নবীগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম ভজন কুমার বর্মন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমাদের লোকজন বকেয়া বিল পরিশোধের জন্য উক্ত এলাকায় গেলে তাদের উপর আক্রমন করা হয়। এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উল্লেখ্য ইউসুফের বিরুদ্ধে থানায় ও কোর্টে অপহরণ মারদাঙ্গাসহ একাধিক মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com