বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের সুফল অনুর্ধ-১৬ ক্রিকেটে চ্যাম্পিয়ন হবিগঞ্জ জেলা

  • আপডেট টাইম রবিবার, ১১ জানুয়ারী, ২০১৫
  • ৪৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আধুনিক স্টেডিয়াম উদ্বোধনের পূর্বে জেলার খেলাধুলাকে এগিয়ে নিতে প্রথমবারের মত বয়স ভিত্তিক ক্রিকেটে আয়োজন করে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ। সিলেটের মাহা গ্র“পের স্পন্সরে এই প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল সিলেট বিভাগে তথা দেশের ক্রিকেটে নিজেদের হারানো গৌরব ফিরিয়ে আনা এবং অবস্থান আরও সু-সংহত করা। দীর্ঘ মেয়াদী এই প্রশিক্ষণের সুফল পেতে শুরু করেছে হবিগঞ্জ। অনুর্ধ-১৮ ক্রিকেটে ১ জয় ও অনুর্ধ-১৪ ক্রিকেটে ২ জয়ের পর অনুর্ধ-১৬ দল সিলেট বিভাগের চ্যাম্পিয়ন হয়ে সবাইকে তাক লাগিয়েছে। ১ম খেলায় ১২ রানের পরাজয়ের পর একাধারে ৪ জয়ে শিরোপা নিয়েই ফিরেছে অনুর্ধ-১৬ দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে ইয়াং টাইগার অনুর্ধ-১৬ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে হবিগঞ্জ জেলা। মৌলভীবাজার স্টেডিয়ামে গতকাল ফাইনালে হবিগঞ্জ জেলা স্বাগতিক মৌলভীবাজার জেলাকে ৬৩  রানে পরাজিত করে।
হবিগঞ্জ দলের কোচ দেলোয়ার হোসেন জন্টু জানান, গতকালের খেলায় টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করতে নেমে হবিগঞ্জ জেলা ৪১.৫ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাশেদ ৩১, ফরহাদ ৩০ ও অর্নব ২১ রান সংগ্রহ করে। মৌলভীবাজারের সুমিত ও লিংকন ৩টি করে এবং আলাল ২টি উইকেট লাভ করে।
জবাবে মৌলভীবাজার জেলা ২৭.৫ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ৭৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে জাফর ২৫ রান সংগ্রহ করে। হবিগঞ্জের অর্ণব ৪টি ও ফরহাদ ২টি উইকেট লাভ করে।
হবিগঞ্জের অর্ণব ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com