সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জে আওয়ামীলীগ নেতা হেলালকে জামায়াতের হত্যার হুমকীর প্রতিবাদে বিক্ষোভ

  • আপডেট টাইম শনিবার, ১০ জানুয়ারী, ২০১৫
  • ৪২৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলালকে স্থানীয় জামায়াতের নেতা-কর্মীদের দ্বারা প্রাণনাশের হুমকী প্রদান ও তার উপর হামলার প্রতিবাদে গত বৃহস্পতিবার সন্ধ্যা রাতে উপজেলার কুর্শি ইউনিয়নের তাহিরপুর মাদ্রাসা বাজারে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুর্শি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুহিতুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ নেছার আহমদ জগলুর পরিচালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য কভেনট্রি আওয়ামীলীগের সহ সভাপতি অনর উদ্দিন জাহিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হাসান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ এরশাদ আলী ও উপজেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আউয়াল। বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি হাজী আব্দুল মন্নাফ, সাধারণ সম্পাদক মস্তাহিদ মিয়া, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ নূর মিয়া, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, আওয়ামীলীগ নেতা আবু তাহের, আশিক মিয়া, সুজন মিয়া, আব্দুল তোয়াহিদ, মশাহিদ আলী, আবুল কালাম, আলীফ উদ্দিন, ফারুক আহমদ, খয়রুজ্জামান, মিরাশ উদ্দিন, সফিক মিয়া, নজির মিয়া, আবু সঈদ, রুহুল আমীন, কৃষকলীগ নেতা নজরুল আমীন, আশিকুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাহিদুর রহমান, যুবলীগ নেতা হাফিজ আহমদ খান, ইকবাল হোসেন, আজমল হোসেন, সিরাজুল ইসলাম জাহেদ, বাবুল চৌধুরী, ফরহাদ আহমদ, কমরুল ইসলাম চৌধুরী, সুমন আহমদ চৌধুরী, লিটন আহমেদ, রিপন মিয়া, মোঃ লিটন মিয়া, মনসুর মিয়া, আমিনুর রশিদ, ইউনুছ মিয়া, মোঃ আতাউর রহমান, মজনু মিয়া, রাশিকুল ইসলাম, মনু মিয়া, ইউনিয়ন কৃষকলীগের সদস্য সচিব সুমন আহমদ, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ নূর উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক জাবেদ আহমদ প্রমূখ।
উল্লেখ্য গত ৫ তারিখে নবীগঞ্জে জামায়াতের মিছিল থেকে গাড়ি ভাংচুরসহ বিভিন্ন ঘটনায় পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে জামায়াতের নেতা কর্মীদের উপর মামলা দেয়ায় ক্ষিপ্ত হয়ে গত বুধবার রাতে আওয়ামীলীগ নেতা কাজী হেলালকে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা তাহিরপুর মাদ্রাসা বাজারে প্রাণ নাশের হুমকী প্রদান ও তার উপর নগ্ন হামলার চেষ্টা চালায় এবং আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনকে অকথ্য ভাষায় গালি গালাজ করে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবলীগ নতুন বাজার রাজা কমপ্লেক্সের সামনে উপজেলা যুবলীগের আহবায়ক ফজলুল হক চৌধুরী সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্ধারিত প্রতিবাদ সমাবেশে ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলালের উপর জামায়াতের এ জঘন্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com