প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আহবানে সারাদেশের ন্যায় হবিগঞ্জ জেলার দ্বিতীয় দিনের মত সর্বত্র অবরোধ পালিত হয়েছে। অবরোধ চলাকালীন সময় গতকাল বুধবার দুপুরে শহরের সবুজবাগ এলাকায় এক বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সাবেক সভাপতিদ্বয় ও জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশীদ এমরান ও এডঃ কামাল উদ্দিন আহমেদ সেলিম নেতৃত্বে মিছিল শহরের সবুজবাগ এলাকা থেকে শুরু করে সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাতা হোটেলের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা তুষার চৌধুরী, হাজী ফজলুর রহমান টেনু, ফারুক আহমেদ, আজম উদ্দিন, এডঃ আফজাল হোসেন, এস এম সোহাগ, আব্দুল আহাদ, দেলোয়ার হোসেন দিলু, ফারুক আহমেদ, এসএস আউয়াল, মোহাম্মদ নানু মিয়া, জহিরুল হক শরীফ, মুকিম চৌধুরী, যুবদল নেতা জহিরুল ইসলাম সেলিম, আবুল কাসেম, সফিকুল ইসলাম, আব্দুল আজিজ, কিম্মত আলী, আলমপনা চৌধুরী মাসুদ, শাহ জাহাঙ্গীর আলম, ফজলুল ইসলাম, নুরুল হক লিটন, ইকবাল খান, জামিউর রহমান, আব্দুস সাত্তার রনি, এসএম রমজান, সাইফুর রহমান রিপন, মোহাম্মদ মেরাজ, আবিদুর রহমান বুলবুল, মিজানুর রহমান সোহেল, শেখ মোঃ রাসেল, মোঃ হারিছ মিয়া, মোস্তাফিজুর রহমান পলাশ, সাইফুল ইসলাম, আরিফুল ইসলাম, মহিদুল ইসলাম, নাহিদ হাসান সুজন, মোঃ শাকিল মিয়া, আশিকুল ইসলাম, শহিদ মিয়া, মুর্শেদ আলম জয়, আশিক উদ্দিন প্রমূখ।