রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

মিরপুর-ধুলিয়াখাল সড়কে পুলিশের পোষাক পড়ে সিএনজি ছিনতাই

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০১৫
  • ৫৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মিরপুর-ধুলিয়াখাল সড়কে পুলিশের পোষাক পরিহিত একদল দুর্র্বৃত্ত যাত্রীবাহি সিএনজি অটোরিক্সা ছিনতাই করে নিয়ে গেছে। এসময় দুর্র্বৃত্তদের হামলায় সিএনজি চালক আব্দুর রহমানসহ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। গত রবিবার ভোর রাতে এ ঘটনা ঘটে। এব্যাপারে হবিগঞ্জ সদর থানায় একটি মামলা করা হয়েছে। জানা যায়, গত শনিবার সন্ধ্যা রাতে মৌলভীবাজারের কুসুমবাগ ষ্ট্যান্ড থেকে কয়েকজন যাত্রী একটি সিএনজি (মৌলভীবাজার থ-১১-৯০১৬) রিজার্ভ করে হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী মাজারে আসে। ভোররাতে মাজার থেকে মৌলভীবাজার ফেরার পথে ওই সড়কের নতুন বাজার এলাকায় পৌছুলে পুলিশের পোষাক পরিহিত ৪-৫ জনের একদল দর্র্বৃত্ত অস্ত্রের মুখে গাড়িটি আটক করে চালক ও যাত্রীদেরকে জিম্মি করে এবং গাড়ির পর্দার কাপড় ছিড়ে তাদের বেধেঁ ফেলে। এসময় যাত্রীদের নিকট থেকে দুর্বৃত্তরা মোবাইল ফোন, স্বর্ণালংকার, নগদ টাকাসহ সিএনজি অটোরিক্সাটি নিয়ে চম্পট দেয়। কিছুক্ষণ পর তারা কৌশলে বাধঁন খোলে আশপাশের লোকজনকে ঘটনাটি জানান।
এব্যাপারে সিএনজির অটোরিক্সার মালিক ও চালক মৌলভীবাজার সদরের শনকাপন গ্রামের হাজী লিল মিয়ার পুত্র আব্দুর রহমান বাদি হয়ে হবিগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
ঘটনার পর থেকে সিএনজি চালক ও মালিকদের মধ্যে আতংক বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com