বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শহরে প্রেমের টানে মুসলমান হয়ে বিয়ে করল শিক্ষিকা প্রেমিকাকে

  • আপডেট টাইম রবিবার, ৪ জানুয়ারী, ২০১৫
  • ৬৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রেমের টানে হবিগঞ্জ শহরের হিন্দু ছেলে মুসলমান হয়ে বিয়ে করল এক শিক্ষিকাকে প্রেমিকাকে। গতকাল শনিবার রাত ৮টায় শহরের ঘোষপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বানিয়াচং সদরের যাত্রাপাশা গ্রামের শোয়েব আহমেদের কন্যা ও শহরের একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষিকা সাবিনা আখঞ্জী (২০) এর সাথে লাখাই উপজেলার করাব গ্রামের মৃত নারায়ন দেবের পুত্র এনজিও কর্মকর্তা রাজন দেব (বর্তমানে ওমর ফারুক) (২৫) প্রেমের সম্পর্ক চলে আসছিল। সাবিনা ঘোষপাড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে চাকুরী করছেন। এই সুবাধে ফারুকও প্রায়ই সাবিনার বাসায় আসা যাওয়া করে। গতকাল সন্ধার পর সাবিনার বাসায় অন্তরঙ্গ মুহুর্তে স্থানীয় জনতা তাদের আটক করে। পরে ১৫ লাখ টাকা দেন মোহরে মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন করেন কাজী ওয়াদুদ আহমেদ। পরে স্থানীয় লোকজন তাদের মুক্তি দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com