সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

জেলা জাপার সাধারণ সম্পাদক জালাল উদ্দিন খাঁনকে উমেদনগর পৌর হাইস্কুল পরিচালনা কমিটির সংবর্ধনা

  • আপডেট টাইম শুক্রবার, ২ জানুয়ারী, ২০১৫
  • ৪০৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ উমেদনগর পৌর হাইস্কুলের দাতা সদস্য মোঃ জালাল উদ্দিন খাঁন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছে উমেদনগর ওই স্কুলের পরিচালনা কমিটি ও শিক্ষকবৃন্দ।
গত সোমবার বিদ্যালয়ের অফিস কক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্যানেল মেয়র পেয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বার সর্দার সোনা মিয়া, বেনু মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধু মিয়া, তাহির মিয়া, ইউনূছ আলী, সহকারি শিক্ষক হালিমা আক্তার, মমতাজ বেগম, মনোয়ারা চরন দাস, কালীপদ রায়, কৃষ্ণ ভক্ত দাস, দিলীপ কুমার দাশ চৌধুরী শরাফত উল্লাহ। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা জালাল উদ্দিন খাঁনের সাফল্য কামনা করেন। প্রধান অতিথি বক্তব্যে জালাল উদ্দিন বলেন, পল্লীবন্ধু এরশাদের অর্পিত দায়িত্ব পালন করে জাতীয় পার্টিকে শক্তিশালী করার পাশাপাশি এলাকার মানুষের জন্য কাজ করে যাবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com