সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাহুবলে ছদরুল হোসেন উচ্চ বিদ্যালয়ে এমপি কেয়া চৌধুরী ॥ সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার শিক্ষা সামগ্রী বিতরণ করছে

  • আপডেট টাইম শুক্রবার, ২ জানুয়ারী, ২০১৫
  • ৪৭১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, সবার জন্য সু-শিক্ষা নিশ্চিত করার জন্যই বর্তমান জননেত্রী শেখ হাসিনা সরকার শিক্ষা সামগ্রী বিতরণ করছে। এতে করে আজ দরিদ্র পরিবারের সন্তানরাও স্কুলগামী হচ্ছে। উন্নয়নের সাথে দেশ শিক্ষায়ও এগিয়ে যাচ্ছে। এ সরকারের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সবাই মিলে কাজ করতে হবে।
গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ছদরুল হোসেন উচ্চ বিদ্যালয়ে নতুন বই বিতরণকালে প্রধান অতিথি’র বক্তব্যে হবিগঞ্জ-সিলেট জেলার দায়িত্ব প্রাপ্ত নারী আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন।
সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন-স্কুলের প্রাক্তণ শিক্ষিকা এমপি কেয়া চৌধুরী’র মা মাজেদা বেগম ওরফে রোকেয়া চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুন্নাহার পারভীন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি কাকন শাহরিয়ার পিপলু, বাহুবল প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল মন্নান, সহ-সভাপতি আব্দুল আউয়াল তহবিলদার সবুজ, প্রধান শিক্ষক এএসএম নোমান প্রমুখ। এ সময় স্কুলের শত শত শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। এরপর এমপি কেয়া চৌধুরী উপজেলার তারাপাশাসহ কয়েকটি স্কুলে বই বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com