সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

জেডিসি পরীক্ষায় নবীগঞ্জের তাহিরপুর মাদ্রাসা সিলেট বিভাগে ৫ম

  • আপডেট টাইম শুক্রবার, ২ জানুয়ারী, ২০১৫
  • ৪৩৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের তাহিরপুর নয়মৌজা ইত্তেফাকিয়া আলিম মাদ্রাসা ২০১৪ সালের জেডিসি পরীক্ষায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিলেট বিভাগে সেরা ২০ প্রতিষ্ঠানের মধ্যে ফলাফলে ৫ম স্থান অধিকার করেছে। এবারের পরীক্ষায় ৪৪জন পরীক্ষার্থীর মধ্যে ৬টি এ পাস, ২৭টি এ গ্রেড, ১১টি এ মাইনাস গ্রেড পেয়ে শতভাগ পাশ করেছে। ২০১৩ সালেও মাদ্রাসাটি সপ্তম স্থান অধিকার করেছিলো। ২০১৫ সালে মাদ্রাসায় বিজ্ঞান বিভাগে ও কম্পিউটার বিষয়ে দাখিল নবম শ্রেণীতে ছাত্র-ছাত্রী ভর্তি চলছে। ক্যাডেট মাদ্রাসা পদ্বতিতে পাঠদান চালু আছে। বিগত ৮ বছরের দাখিল ও আলিম পরীক্ষার ফলাফলও জেলার অপরাপর মাদ্রাসার মধ্যে শীর্ষে রয়েছে। এব্যাপারে মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আফজল হোসেন তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিক্ষক মন্ডলী, গভর্নিং বডির সদস্যবৃন্দ এবং অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টায় তাহিরপুর নয়মৌজা ইত্তেফাকিয়া আলিম মাদ্রাসা প্রতিবছরই সাফল্যের ধারা অব্যাহত রেখে চলেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com