সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

মোস্তাকের মুক্তির দাবিতে ফুসে উঠেছে বানিয়াচংবাসী

  • আপডেট টাইম রবিবার, ২৮ ডিসেম্বর, ২০১৪
  • ৯১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জনদরদী বানিয়াচংয়ের মোস্তাক আহমেদ খানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে বানিয়াচংবাসী ফুসে উঠেছে। তারা প্রতিদিন বিভিন্ন বিক্ষোভ ও কর্মসূচী পালন করার সিদ্ধান্ত নিয়েছেন। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার বিকালে বিক্ষুুব্ধ জনতা স্থানীয় আদর্শ বাজার থেকে মোস্তাকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতাহার ও মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল সহকারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আদর্শ বাজারে এক পথসভায় মিলিত হয়। আইয়ূব আলী সরদারের সভাপতিত্বে ও মেম্বার মিলন খানের পরিচালনায় বক্তব্য রাখেন- ইদ্রিস উল্লা, আব্দুল মন্নান, সরাফত আলী, মুকিদ মিয়া, তকলিছ মিয়া, আব্দুল হাকিম, জয়নাল মিয়া, ফয়জুল মিয়া, কামাল মিয়া, আব্দুর রহিম, আব্দুল কদ্দুস, আলী আহমেদ সরদার, হান্নান মিয়া, আনোয়ার হোসেন, আনহার মিয়া, জামিল হোসেন সেলিম, জুয়েল, মোজাম্মেল, লুৎফুর রহমান, মোবারক, মোশাহিদ, সুমন মিয়া, তানহা মিয়া, আশিক, হাবিব হোসেন, মিজান মিয়া, মোশারফ, আরজান, হামিদ, মোস্তফা, শাহাজাহান, মঞ্জুর আলী, শাহেদ মিয়া, শফিকুল, নূর আলম, তোফাজ্জ্বল, মোবাশ্বির, বকুল, রমজান, নুরুজ্জামান, আকতাবুর, রফিক, লাল হোসেন, শাফিজুর, বশির আহমে, আখলূ মিয়া, শাহিন, ফুল মিয়া, আরজু মিয়া, শুকুর, ইসহাক মিয়া, ইসলাম উদ্দিন প্রমূখ। বক্তারা অবিলম্বে মোস্তাকের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রতাহার ও তার মুক্তির দাবি জানান। অন্যথায় কঠিন কর্মসূচীর হুশিয়ারী দেন।
উল্লেখ্য, মোস্তাক আহমদ খানকে রিমান্ডের জন্য আদালতে আবেদন জাানানো হয়। বিজ্ঞ আদালত ১ ডিসেম্বর রিমান্ড আবেদন নামঞ্জুর করে মোস্তাককে জামিন মঞ্জুর করেন। ওই দিন মোস্তাক কারাগার থেকে মুক্তি পেলে কারা-ফটকে ফের গ্রেফতার হন ডিবি পুলিশের হাতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com