বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে সায়হাম গ্র“পের উদ্যোগে শীতবস্ত্র বিতরন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪
  • ৫৬০ বা পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার ॥ সায়হাম গ্র“পের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, দেশের দারিদ্র বিমোচনে সায়হাম গ্র“প শিল্পায়নের মাধ্যমে যে ভাবে অর্থনীতিতে অবদান রাখছে ঠিক সেভাবেই এলাকার আর্থ সমাজিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখছে। সায়হাম গ্র“প শিল্প স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করার পাশাপাশ উৎপাদিত পন্য বিদেশে রপ্তানি করে জাতীয় অর্থনীতিতেও অবদান রাখছে। তিনি বলেন, সায়হাম গ্র“প এলাকার আর্থ সামজিক অবস্থার উন্নয়নে বর্তমানের ন্যায় ভবিষ্যতেও তাদের কার্যক্রম অব্যাহত রাখবে। মানব সেবায় সায়হাম গ্র“পের কার্যক্রম আরো বিস্তৃৃত হবে বলেও তিনি জানান।
গতকাল দুপুরে মাধবপুর উপজেলার নয়াপাড়া সৈয়দ সঈদ উদ্দীন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দুঃস্থ ও দরিদ্রদের মধ্যে সায়হাম গ্র“পের উদ্যোগে শীতবস্ত্র বিতরন কালে বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল এ কথা বলেন। উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা সহ চা বাগান এলাকায় সায়হাম গ্র“পের উদ্যোগে শীতবস্ত্র হিসেবে ৮ হাজার কম্বল বিতরন করা হয়। এ সময় বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা চেয়ারম্যান ও সায়হাম টেক্সটাইল মিলের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, সায়হাম গ্র“পের পরিচালক সৈয়দ মোঃ সেলিম, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ প্রমূখ। উল্লেখ্য, সায়হাম গ্র“প প্রতি বছর জেলার মাধবপুর উপজেলার দুঃস্থ ও দরিদ্র জনগোষ্ঠির মধ্যে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরন করে আসছে। এছাড়া সায়হাম গ্র“প প্রতি বছর মাধবপুরের নয়া পাড়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা শিবির, উপজেলার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির টাকা বিতরন সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com