বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

ইকরাম গ্রামের হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের উপর হামলা ॥ আহত ১১

  • আপডেট টাইম রবিবার, ২১ ডিসেম্বর, ২০১৪
  • ৫৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এক বহিরাগত কিশোরকে মাদ্রাসার ছাত্ররা খেলার সাথী না করায় তাদের অভিভাকদের পিটুনী খেতে হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বিকেলে বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের ইকরাম শাহ্জালাল (রঃ) সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসায়। আহত শিক্ষার্থীদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরতর আহতরা হচ্ছে- কালাম (১০), ইমন (১২), রাজিব (১২), আব্দুর রহমান (১৫), সুমন (১২), নূর উদ্দিন (১২), আমীর হামজা (১৫), তোফাজ্জুল (১২), জুনাইদ (১০)।
হাসপাতালে অবস্থানরত মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি মেম্বার আকল মিয়া ও শিক্ষক হাফেজ মোহাম্মদ লোকমান হুসাইন জানান, গতকাল বিকেলে ওই মাদ্রাসার শিক্ষার্থীরা পার্শ্ববর্তী একটি মাঠে ফুটবল খেলছিল। এ সময় একই গ্রামের আহাদ মিয়ার পুত্র রাসেল তাদের সাথে খেলতে চাইলে ছাত্রদের আপত্তির কারনে সে তাদের সাথে খেলতে পারেনি। এতে রাসেল বিক্ষুব্ধ হয়ে বাড়িতে এসে ঘটনাটি তার অভিভাবকদের জানায়। এদিকে খেলা  শেষে শিক্ষার্থীরা মাগরিবের নামাজ আদায় করার জন্য মাদ্রাসার মসজিদে প্রবেশ করে। এ সময় ক্ষিপ্ত হয়ে রাসেলের পিতা আহাদ মিয়া, তার স্ত্রী হনুফা খাতুন ও তার বোন সামচ্ছুন্নাহার বেগম তাদের উপর ছড়াও হন। তাদের এলোপাতারি আঘাতে ছাত্ররা গুরুতর আহত হয়। তাদের চিৎকারে শিক্ষক ও আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের রক্ষা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com