বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে ২য় শ্রেণীর ছাত্রীকে চাচার পাশবিক নির্যাতন

  • আপডেট টাইম শনিবার, ২০ ডিসেম্বর, ২০১৪
  • ৬৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার এনাতাবাদ গ্রামে ২য় শ্রেণীর এক ছাত্রীকে চাচা কর্তৃক পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। তবে বিষয়টির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। গত বুধবার এ ঘটনা ঘটলেও গতকাল ছাত্রীটিকে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশবিক নির্যাতনকারী বিষয়টি আপোষে মিমাংসার কথা বলেও আপোষ না করায় দু’দিন পর হাসপাতালে ভর্তি করা হয় বলে ভিকটিমের মা জানান।
ছাত্রীটির মা হাসপাতালে এ প্রতিনিধিকে জানান, গত বুধবার দুপুরে খাওয়া শেষে ঘরে তার মেয়ে ঘুমিয়ে পড়ে। এসময় তারই দুরসম্পর্কের এক চাচা ঘরে প্রবেশ করে গামছা দিয়ে মুখ বেধেঁ তাকে পাশবিক নির্যাতন করে।
ওই শিশুর চিৎকারে তার মা এগিয়ে আসলে সে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়।
বিষয়টি আপোষে মিমাংসার কথা বলে ২দিন ধামাচাপা দেয়ার চেষ্টা করে। গতকাল শুক্রবারও আপোষ না হলে ওই শিশুকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ বলছে এ ব্যাপারে তাদের অবগত করা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com