বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে বৈদ্যুতিক তারে জড়িয়ে গৃহবধ জমিলা দগ্ধ

  • আপডেট টাইম শনিবার, ২০ ডিসেম্বর, ২০১৪
  • ৫২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে বৈদ্যুতিক তারে জড়িয়ে জমিলা (৩৫) নামে এক গৃহবধূ দগ্ধ হয়েছেন। দগ্ধ জমিলা উপজেলার মিরাশী গ্রামের ছামির হোসেনের স্ত্রী। তবে জমিলা হবিগঞ্জ হাসপাতালে ভর্তি হওয়ার পরই সেখান থেকে পালিয়ে যাওয়ায় রহস্যের সৃষ্টি হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে জমিলা বাড়ির পাশের একটি মাঠ থেকে গরু আনতে যান। এসময় বাশেঁর খুটিতে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়লে তার শরীর জ্বলসে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। গতকাল সন্ধ্যায় হাসপাতালে সরজমিন মহিলা ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ওই গৃহবধূর কাগজপত্র থাকলেও মহিলা নেই। তিনি পালিয়ে গেছেন বলে জানা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com