রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

আহ্লে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদের উদ্যোগে জশ্নে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপনের সিদ্ধান্ত

  • আপডেট টাইম শনিবার, ২০ ডিসেম্বর, ২০১৪
  • ৪৪৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জের সকল সুন্নী সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে ১৮ডিসেম্বর রোজ বৃহস্পতিবার রাত্র ৮ টার সময় আহ্লে সুন্নাত ওয়াল জামায়াতের প্রেসিডিয়াম ও মসজিদ সমন্বয় সুন্নী সংগ্রাম পরিষদের প্রেসিডেন্ট আলহাজ্ব মোঃ রইছ মিয়ার সভাপতিত্বে এক জরুরী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দের ঐক্যমতে নতুন একটি সংগঠন “আহ্লে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদ, হবিগঞ্জ” এর উদ্যোগে এখন থেকে হবিগঞ্জে বৃহৎ পরিসরে জশ্নে জুলুছে ঈদে মিলাদুন্নবী উদযাপনের সিদ্ধান্ত হয়। একই সাথে আসন্ন মিলাদুন্নবীর যাবতীয় কার্যক্রম বাস্তবায়নের সুবিধার্থে আলহাজ্ব মোঃ রইছ মিয়াকে আহবায়ক, আলহাজ্ব মাওঃ আলী মোহাম্মদ চৌধুরী, মাওঃ ফরিদ উদ্দিন আহমদ, মোঃ ফরিদ আহমেদ রাজু, অধ্যাপক মাওঃ শহিদুল ইসলাম ও কাজী মাওঃ এম,এ,জলিলকে যুগ্ম আহবায়ক এবং অধ্যক্ষ গোলাম সারওয়ারে আলমকে সদস্য সচিব করে ২৩ সদস্যের একটি শক্তিশালী আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত সংগঠনের উদ্যোগে প্রকাশিত ঈদে মিলাদুন্নবী (দঃ) এর সকল প্রয়োজনীয় পোস্টার, লিফলেট ইত্যাদি বিলি বন্টনের জন্য আগামী ২৪শে ডিসেম্বর  সকাল ১০ ঘটিকায় চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদে এক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
উক্ত সাধারণ সভায় সুন্নী মতাদর্শের সকল সংগঠনের নেতৃবৃন্দ, প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, মসজিদ সমূহের দায়িত্বশীল ভাইদের যথাসময়ে ঈমানী দায়িত্ব মনে করে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com