বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভা

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০১৪
  • ৫৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আমাদের বীর মুক্তিযোদ্ধারা তাদের রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন। আজ যদি দেশ স্বাধীন না হত তাহলে আমরা এত উন্নতি করতে পারতামনা। বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নতি ও সমৃদ্ধির দিতে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, স্বাধীনতা বিরোধী ও তাদের দোসররা আবারও ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।
গতকাল সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা  এডঃ সিরাজুল হক চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম-সাধারন সম্পাদক এডঃ লুৎফুর রহমান তালুকদারের পরিচালনায় আলোচনায় অংশ নেন, মশিউর রহমান শামীম, মর্তুজ আলী, অনুপ কুমার দেব মনা, এডঃ আফিল উদ্দিন, সেলিম চৌধুরী, এডঃ আব্দুল মোছাব্বির বকুল, এডঃ শাহ ফখরুজ্জামান, এডঃ চৌধুরী আবু বককর ছিদ্দিকী, এডঃ সুমঙ্গল দাশ সুমন, এডঃ সুলতান মাহমুদ, এডঃ সৈয়দ আফজাল আলী দুদু, এডঃ মুনতাকিম চৌধুরী খোকন, এডঃ কনক জ্যোতি সেন রাজু, নজমুল হক চৌধুরী, এডঃ আকবর হোসেন জিতু, এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো, ফরিদ আহমেদ রাজু, হুমায়ুন কবির রেজা, অমল কুমার দাশ পলাশ, মোস্তফা কামাল আজাদ রাসেল, সফিকুজ্জামান হিরাজ, তাজ উদ্দিন আহমেদ তাজ, এডঃ সুজিত গোপ সুবল, শাহজাহান কবির, ডা. ইশতিয়াক রাজ চৌধুরী, মুকিদুল ইসলাম মুকিত, মহিবুর রহমান মাহি, সাদিকুর রহমান মুকুল, হাফিজুল ইসলাম, মনছুর আহমেদ ইদু, জুবায়ের আহাম্মেদ, সাইফুল ইসলাম রিপন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com