শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাঘাসুরাকে প্রস্তাবিত শায়েস্তাগঞ্জ উপজেলায় অন্তর্ভূক্তির চক্রান্তের প্রতিবাদে সমাবেশ

  • আপডেট টাইম শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০১৪
  • ৬৬৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নকে প্রস্তাবিত শায়েস্তাগঞ্জ উপজেলায় অন্তর্ভূক্তির প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাঘাসুরা ইউনিয়ন সর্বদলীয় সংগ্রাম পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ পরিচালনায় ছিলেন অ্যাডঃ দেওয়ান মারুফ সিদ্দিকী। এতে প্রধান অতিথি ছিলেন- মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম। বিশেষ অতিথি ছিলেন- আন্দিউড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আতিকুর রহমান, বাঘাসুরা ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদার বেনু মিয়া, ছাতিয়াইন ইউপি’র সাবেক চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ, আওয়ামীলীগ নেতা বেনু রঞ্জন রায়, গবেষক মুহম্মদ সাইদুর রহমান, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব এখলাছুর রহমান, ইউপি সদস্য শফিকুর রহমান তালুকদার, আব্দুর রশিদ, শহিদ মিয়া, প্রাক্তন মেম্বার নাসির উদ্দিন, ইউপি সদস্য মোঃ তারা মিয়া, সামসুল ইসলাম, মোঃ নুর উদ্দিন, মোঃ কাউছার, মোঃ রফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা সুমন, আল আমিন, নজরুল গাজী, এনামুল হক বাপ্পী প্রমূখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাহ আজিজুর রহিম।
সমাবেশে বক্তারা বলেন- বাঘাসুরা ইউনিয়নকে প্রস্তাবিত শায়েস্তাগঞ্জ উপজেলায় অন্তর্ভূক্তির চক্রান্ত রুখে দেয়া হবে। প্রয়োজনে জীবনের শেষ রক্তবিন্দু দিতেও তারা প্রস্তুত রয়েছে।
সভায় সিদ্ধান্ত হয়, শিগগিরই এ ব্যাপারে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হবে। এরপরও প্রস্তাবিত শায়েস্তাগঞ্জ উপজেলা অন্তর্ভূক্তির চক্রান্ত বন্ধ না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com