মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

জেলা জামায়াতের বিক্ষোভ

  • আপডেট টাইম শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০১৪
  • ৪৮৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল, বিশিষ্ট বুদ্ধিজীবি ও প্রখ্যাত সাংবাদিক শহীদ আব্দুল কাদের মোল্লার শাহাদাত বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে হবিগঞ্জ শহরে জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে।
মিছিলে নেতৃত্ব দেন জেলা জামায়াতের সেক্রেটারী মাও: মুশাহীদ আলী, পৌর আমীর কাজী মহসিন আহমদ, শিবিরের জেলা সেক্রেটারী আতিকুল ইসলাম সোহাগ, এইচ্ আরডি সম্পাদক হাবিবুর রহমান খাঁন, বায়তুলমাল সম্পাদক আশরাফুল ইসলাম, অফিস সম্পাদক নাদির শাহ প্রমুখ।
মিছিল উত্তর সমাবেশে মাও: মুশাহীদ আলী বলেন, সরকার জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্লাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তার প্রমাণ স্বয়ং মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রিভিউ আবেদনের পূর্ণাঙ্গ রায়ে পেশ করেছেন। ক্ষমতাকে চিরস্থায়ী করে লুটপাট করার ক্ষেত্রে যাদেরকেই প্রতিবন্ধক মনে করবে তাদেরকে হত্যা, গুম, জেল জুলুম নির্যাতনের পুরনো অভ্যাস থেকেই আওয়ামী সরকার আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছে, এবং জামায়াতের সকল শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গণহারে ফাঁসির আদেশ ঘোষনা করাচ্ছে। আব্দুল কাদের মোল্লাকে আইনী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে ঠান্ডা মাথায় যে নির্মম খুন করেছে জনগণ তার উপযুক্ত বদলা নিয়েই ছাড়বে ইনশাল্লাহ। তিনি সকল নেতাকর্মীদের প্রতি আগামী কাল ধর্মপ্রাণ জনতাকে সম্পৃক্ত করে দোয়া দিবস পালন এবং ইয়াতীম মিছকিনদের মাঝে খাবার বিতরণের কর্মসূচী পালন করার জন্য আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com