বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বানিয়াচঙ্গে ৫ জয়িতাকে ক্রেস্ট ও সনদ প্রদান

  • আপডেট টাইম শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০১৪
  • ৬৫১ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকিয়া দিবস উদযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় বানিয়াচং উপজেলা থেকে ৫ জন সফল নারীকে নির্বাচিত করে আনুষ্ঠানিকভাবে ক্রেষ্ট সহ সার্টিফিকেট প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় এ উপলক্ষে এক সভা উপজেলা মিলনায়তনে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামসুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা শেষে ৫জন জয়িতাকে ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। বানিয়াচং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াছমিন এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান ও তানিয়া খানম, সহাকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউর রহমান, হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, দৌলতপুর ইউ.পি চেয়ারম্যান মনজু কুমার দাস, পিআইও মেহেদী হাসান টিটু, মহিলা সদস্যা রাহেলা হক, সাবেরা খাতুন, প্রেসক্লাব সেক্রেটারী তোফায়েল রেজা সোহেল, সমকাল প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন প্রমুখ। সভা শেষে অর্থনৈতিকভাবে সফল জয়িতা রাহেলা হক, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে নিছপা আক্তার নিশি, সফল জননী হিসেবে শান্তা বালা দাশ, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নূতন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ক্ষেত্রে হোসেনা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানে হুসনে আরা বেগমকে ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com