সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বানিয়াচং ব্র্যাক সদর অফিসের উদ্যোগে নারী নির্যাতন নির্মূলকরণে প্রচারাভিযান

  • আপডেট টাইম বুধবার, ১০ ডিসেম্বর, ২০১৪
  • ৪৩৭ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ ‘নীরবতা আর নয়, নারী নির্যাতনের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াই’ এই শ্লোগানকে সামনে রেখে ব্র্যাক আইডিপি জেন্ডার কর্মসূচী বানিয়াচং সদর অফিসের উদ্যোগে পালিত হয়েছে। নারী নির্যাতন নির্মূল করণে আন্তর্জাতিক প্রচারাভিযান পক্ষ- ২০১৪ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। এলাকার নারী, পল্লী সমাজ, জেন্ডার জাস্টিস এডুকেটর, এসটিইউপি, টিইউপি, বিইপি, কিশোর/কিশোরী ক্লাবের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশ গ্রহণে সকাল ১১টায় একটি র‌্যালী কামালখানী সদর অফিস থেকে শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফিস প্রাঙ্গণে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন এলাকা উন্নয়ন সমন্বয়কারী (এডিসি) মোঃ ফকরুল আলম ভূইয়া, এইচআরএলএস, সিইপি, জেন্ডার এর শাখা ব্যবস্থাপক মোঃ মতিউর রহমান, উপজেলা হিসাব রক্ষক মোঃ জাফর আহমেদ, সিইপি টেইনার মোঃ আনোয়ার হোসেন প্রমুখ। সহযোগিতায় ছিলেন জেন্ডার কর্মী মোঃ দিলোয়ার হোসেন, আহাদ ও সুরাইয়া আক্তার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com