সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

চুনারুঘাটের চোর বিল্লাল মিয়া শায়েস্তাগঞ্জে পাকড়াও

  • আপডেট টাইম রবিবার, ৭ ডিসেম্বর, ২০১৪
  • ৪৩৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার পশ্চিম হাসেরগাঁও ঠাকুর বাড়ির সোলেমান মিয়ার পুত্র সেলিম মিয়া বাড়ি থেকে গত বৃহস্পতিবার রাতে ডিজেল ইঞ্জিন চালিত পানির একটি সেলু মেশিন কে বা কারা রাতের আধারে চুরি করে নিয়ে যায়। ভোর বেলায় মেশিনটি না দেখে সেলিম মিয়া অনেক খোজাখোজি করেন এবং এলাকাবাসীসহ বিভিন্ন এলাকার লোকজনকে তার মেশিন চুরির বিষয়টি অবগত করে রাখেন। গতকাল রাত আনুমানিক ১০ ঘটিকার দিকে একই এলাকার খুর্শেদ মিয়ার পুত্র বিল্লাল মিয়া (২৫) সেলু মেশিনটি একটি ঠেলা গাড়ী যোগে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যান। উল্লেখিত সময়ে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ গোল চত্বর এলাকায় পৌছা মাত্র জনতার সন্দেহ হলে বিল্লালকে আটক করে এবং ওই এলাকার লোকজন মেশিনের মালিক সেলিম মিয়াকে খবর দেয়। খবর পেয়ে সেলিম মিয়া ওই এলাকায় ছুটে এসে মেশিনটি তার সনাক্ত করলে উত্তেজিত জনতা চোরা বিল্লালকে গণধোলাই দিয়ে আটক করে রাখে। উল্লেখ্য যে, বিল্লাল মিয়া বিভিন্ন জায়গায় টেম্পু, সিএনজি, মোটরসাইকেল ইঞ্চিন, পানি সেচের পাইপ চুরির সাথে জড়িত আছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com