বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

হবিগঞ্জ পৌরসভার বাস্তবায়নাধীন রাস্তার কার্পেটিং কাজ এগিয়ে চলেছে

  • আপডেট টাইম রবিবার, ৭ ডিসেম্বর, ২০১৪
  • ৪৭৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌর এলাকার ইনাতাবাদ পয়েন্ট হতে খোয়াই বাধ পর্যন্ত রাস্তার কার্পেটিং কাজ এগিয়ে চলেছে দ্রুত গতিতে। হবিগঞ্জ পৌরসভার আওতায় গুরুত্বপূর্ন নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে এ রাস্তার কাজ। গতকাল হবিগঞ্জ পৌর পরিষদের সদস্যবৃন্দ এ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ পিয়ারা বেগম, প্যানেল মেয়র-৩ মোঃ মাহবুবুল হক হেলাল, পৌর কাউন্সিলর শেখ নূর হোসেন, সালমা আক্তার চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস, উপসহকারী প্রকৌশলী দিলীপ কুমার দত্ত, ঠিকাদারী প্রতিষ্ঠান কাজল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের সত্ত্বাধিকারী মোঃ আজিজুর রহমান কাজল প্রমুখ। পৌর পরিষদের সদস্যবৃন্দ এ রাস্তার কার্পেটিং কাজের শতভাগ গুনগতমান বজায়কল্পে আন্তরিকভাবে কাজ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। পৌরসভা সুত্র জানিয়েছে এ কার্পেটিং কাজ বাস্তবায়ন করতে ৩৭ লাখ ৯৭ হাজার টাকা ব্যয় হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com